বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক থেকে বিশ্বমঞ্চে জয়িতা

অনলাইন ডেস্ক

বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম বড় আসরকে সামনে রেখে দারুণ এক অর্জনের খবর দিয়েছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক (বিসিএন)। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।

এক বিবৃতিতে বিসিএন জানায়, জয়িতার কঠোর পরিশ্রম, নিবেদন ও ক্রিকেটের প্রতি প্রবল আবেগ তাকে দেশের সর্বোচ্চ মঞ্চে পৌঁছে দিয়েছে। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলতে যাওয়ায় তার প্রতি গর্ব প্রকাশ করেছে পুরো বিসিএন পরিবার।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া জয়িতার পাশে রয়েছে বিসিএন পরিবার। ইতিহাস গড়ার পথে এগিয়ে যাও জয়িতা।

একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের উদ্দেশে বিসিএন জানিয়েছে, যারা নিজেদের প্রতিভা বিকাশ করতে চায়, তাদের জন্য উন্মুক্ত রয়েছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights