বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ২১ রোগীর অপারেশন

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে আরও ২১ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে অপারেশন করা হয়েছে। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত হাসপাতালটিতে দিনব্যাপী এ অপারেশন কার্যক্রম চলে। এতে সহযোগিতা করে ভিশন কেয়ার ফাউন্ডেশন ও ব্রাহ্মণবাড়িয়ার মানবসেবা আলমি ফাউন্ডেশন। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবতৈনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. আক্তার ফেরদৌসি জাহান এবং ডা. জেরিন পারভীন। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকেই এমন উদ্যোগ চলমান রয়েছে। সারা দেশে চক্ষু ক্যাম্পের মাধ্যমে রোগী বাছাই করে এখন পর্যন্ত ৩ হাজার ৫১৩ জনের বিনামূল্যে অপারেশন করা হয়েছে। এ ক্যাম্পটি গত ২৫ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার জগৎসার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। রোগীদের মধ্যে থেকে ১০০ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights