বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গোবিপ্রবি-তে ভাষা আন্দোলন বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এ ভাষা আন্দোলন বিষয়ক সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে স্মৃতিচারণ করেন। বিশেষভাবে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ-এর সামনে সংঘটিত ঐতিহাসিক ঘটনার কথা তুলে ধরা হয়। রফিক, শফিক, জব্বার, সালামসহ নাম না জানা সব ভাষা শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর শুরু হয় সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা। ভাষা আন্দোলন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধভিত্তিক নানা প্রশ্নে সাজানো হয়েছিল প্রশ্নপত্র। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বিএমবি বিভাগ, ২০২৩-২০২৪ সেশনের রাফিউল বারি সঞ্চয়, দ্বিতীয় স্থান অর্জন করেন বিজিই বিভাগ ২০২৩-২৪ সেশনের একা হালদার ইতি, এবং তৃতীয় স্থান অর্জন করেন এসিসই বিভাগের ২০২৪-২৫ সেশনের মো:সিয়াম হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও অত্র বিশ্ববিদ্যালয় কমিটির উপদেষ্টা জনাব সুজন দাস। এছাড়া উপস্থিত ছিলেন গোবিপ্রবি বসুন্ধরা শুভসংঘ শাখার সাবেক সভাপতি জনাব আশিকুর রহমান।

পুরস্কার বিতরণের পূর্বে অতিথি সুজন দাস বলেন,“আমরা বসুন্ধরা শুভসংঘ প্রতিটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। তারই অংশ হিসেবে আজ গোবিপ্রবিতে আয়োজিত হয়েছে ভাষা বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। বসুন্ধরা শুভসংঘ সবসময় জনগণের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। আপনাদের সঙ্গে নিয়ে আমরা সব সময় শুভ কাজে অংশ নিতে চাই-এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিপ্রবি বসুন্ধরা শুভসংঘ শাখার সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সাব্বির। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস ও শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সবসময় পাশে থাকবে। সব শুভ উদ্যোগে আমরা একসঙ্গে কাজ করতে চাই।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহাদ গাজী, শেখ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, সহ ক্রিয়া সম্পাদক সাকিব আল হাসান, প্রচার সম্পাদক সুমন আলী, সহজ সাহিত্য ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক নাজিবুর রহমান, তথ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিউল আলম এছাড়াও কার্যকরী সদস্য নিশাদ আলী, শাহ আলী, বনি আক্তার, আরমান সিদ্দিকী, শাহেদ মাহমুদ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights