বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি

অনলাইন ডেস্ক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি পালন করেছে শুভসংঘ শ্যামপুর থানা শাখা। শুক্রবার কর্মসূচিটি ছিল একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কর্মসূচির আয়োজন একদল তরুণ।

ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের নির্দেশনায় এবং শ্যামপুর থানা শাখার সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন-এর নেতৃত্বে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করেন সহ-সভাপতি তিথি খোন্দকার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাব্বি, সহ-সাধারণ সম্পাদক সুমাইয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেনাজ, ধর্ম বিষয়ক সম্পাদক লাবিব, ক্রীড়া সম্পাদক বাদল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তোফায়েল। এছাড়াও মিরাজ, মাহাতির, রেদোয়ান, ফারুক তৌসিফ, কামাল, শুভ্রসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শহীদ মিনারের প্রতিটি ইট ও প্রাচীর যেন বহন করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অমর স্মৃতি। সেই ইতিহাসের প্রতি সম্মান জানিয়ে ও ভাষার প্রতি অগাধ ভালোবাসায় স্বেচ্ছাসেবীরা নিজ হাতে পরিচ্ছন্ন করেন শহীদ মিনার প্রাঙ্গণ, অপসারণ করেন ধুলো-ময়লা এবং রঙিন বর্ণের ছোঁয়ায় ফিরিয়ে আনেন নান্দনিক সৌন্দর্য। এই উদ্যোগ কেবল একটি পরিচ্ছন্নতা কার্যক্রম ছিল না; বরং এটি ছিল ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি হৃদয়ের গভীর থেকে উৎসারিত শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন।

শুভসংঘের বন্ধুরা বলেন, “ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষার মর্যাদা রক্ষা করা এবং শহীদ মিনারের পবিত্রতা অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

এ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে উচ্চারিত হয়- “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?”

শুভসংঘ শ্যামপুর থানা শাখার এই মানবিক ও দেশপ্রেমমূলক উদ্যোগ স্থানীয় মানুষদের প্রশংসা অর্জন করেছে এবং একুশের অমর চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights