বসুন্ধরা শুভসংঘের ঝিনাইদহ জেলা কমিটি গঠন

শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয় নিয়ে বসুন্ধরা শুভসংঘ ঝিনাইদহ জেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনকে সভাপতি ও কেয়া রানী প্রামাণিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অধ্যক্ষ জয়া রানী চন্দ, মো. মাহমুদুল হাসান, রেক্সোনা খাতুন ও এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক শান্তা ইসলাম, আসাদুজ্জামান সোহাগ ও রাফিকা ইসলাম শেফা, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব ইকরাম অভি, দফতর সম্পাদক সাগর ভৌমিক, নারী বিষয়ক সম্পাদক ফারহানা রুমি, ইভেন্ট সম্পাদক কবিতা খাতুন, কার্যকরী সদস্য মো. হাবিবুর রহমান সৌরভ, রিয়াজ আহমেদ, রাসেল হোসেন ও মোস্তাকিম হোসেন জীম।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কালের কণ্ঠের ঝিনাইদহ জেলা প্রতিনিধি অরিত্র কুণ্ডু, কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন।

বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠন। যা শীতবস্ত্র বিতরণ, দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাবার বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি, পথ শিশুদের পড়াশোনার ব্যবস্থাসহ নানা সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights