‘বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতের নেতাকর্মীরা’

নিজস্ব প্রতিবেদক,বগুড়া
বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার বলেছেন, ‘বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিজেদের জান-মাল ব্যয় করে এই কাজটি করছেন তারা। কোনো বাধাই তাদের দমাতে পারবে না। দলটির নেতারা অন্যায়ের সঙ্গে আপোস করেননি। তাই তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিচারের নামে প্রহসন করা হয়। এমনকি অবৈধভাবে ফাঁসির রশিতে ঝুলিয়ে দলের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। দেশে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এই খুনের বদলা নেওয়া হবে।’

শনিবার (১৪ ডিসেম্বর) বগুড়ার শেরপুরে হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা জামায়াতের আমির শিল্পপতি আলহাজ্জ দবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, আব্দুল হাকীম, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, জেলা জামায়াতের নেতা অধ্যাপক নাজিমুদ্দিন, এ্যাড. আব্দুল হালীম।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নাজমুল হক, রেজাউল করিব বাবলু, সহকারি সেক্রেটারি আনিছুর রহমান, শাহীন আলম, প্রচার সম্পাদক ইফতেখার আলম, জামায়াত নেতা আফছার উদ্দিন আহম্মেদ, আলতাব হোসেন, অধ্যক্ষ সেখ আব্দুল মান্নান, বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তাফসির করা হয়। এতে উপজেলার পৌরসভাসহ দশটি ইউনিয়নের জামায়াতের সদস্যরা (রুকন) অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights