বাংলাদেশকে ‘ভয় পাচ্ছে না’ আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার অনুশীলন শুরু করেছে আয়ারল্যান্ড দল। আজ লম্বা সময় ধরেই অনুশীলনে ব্যস্ত ছিল সফরকারীরা।

এরপর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন আইরিশ অলরাউন্ডার রস এডেয়ার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ভরাডুবি হওয়া আয়ারল্যান্ডের স্কোয়াডে ছিলেন না তিনি। বাঁহাতি এই ব্যাটার টি-টোয়েন্টি সিরিজে এসে ইতিবাচকই থাকতে চাইলেন, দিলেন আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা। সঙ্গে তিনি জানালেন, বাংলাদেশকে নিয়ে ভয় নেই তাদের।

রস এডেয়ার বলেন, ‘বাংলাদেশ মাঝের ওভারগুলোতে খুব ভালো ব্যাটিং করেছে। মুশফিক বা বাকিদের ভেতর দারুণ অভিজ্ঞতা ছিল। তিনি (মুশফিক) অসাধারণ ব্যাট করেছেন। ডিসিপ্লিন থাকা দরকার কিন্তু একই সঙ্গে আক্রমণাত্মকও। আমরা বাংলাদেশকে ভয় পাচ্ছি না। তাদের সঙ্গে সত্যিই ভালো খেলতে হবে।’
কোন ধরনের ক্রিকেট খেলবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা সেটাই করতে চাই, যেটাতে ভালো। মনে হচ্ছে, ব্যাট হাতে আক্রমণাত্মক হব, আর বোলিং ও ফিল্ডিংয়েও। আমরা যদি সেটা করতে পারি, আপনি জানেন না কী ঘটবে। ’

টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেশ সুখস্মৃতি আছে আয়ারল্যান্ডের। বিশ্বকাপে তারা হারিয়েছে ইংল্যান্ডকে। এই ফরম্যাট এলে দলগুলোর মধ্যে ব্যবধানও কমে আসে। রস অ্যাডেইরের ‍মুখেও ফরম্যাট বদলে যাওয়ার স্বস্তি।

তিনি বলেছেন, ‘ছেলেরা হতাশ কিন্তু এটা নতুন শুরু, নতুন ফরম্যাট। আমরা ফিরে আসার চেষ্টা করছি আর যতটুকু ইতিবাচক থাকা যায়। আমরা জানি বাংলাদেশ কতটা ভালো দল। নতুন ফরম্যাটে ঢোকার সুযোগ হিসেবে দেখছি।’

সিলেটে ২-০ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। চট্টগ্রামে আগামী পরশু থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights