বাংলাদেশির প্রেমে মালয়েশিয়ার তরুণী

লক্ষ্মীপুর প্রতিনিধি

বাংলাদেশি রিয়াজ উদ্দিনের সঙ্গে মালয়েশীয় তরুণী নূর আজিরা বিনতে আজহারের বিয়ে হয়েছে। দুই লাখ টাকা দেনমোহরে শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকায় বিয়ে সম্পন্ন হয়। এ সময় এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। রিয়াজ উদ্দিন আবিনগর এলাকার সাবেক সহকারী সাব রেজিস্ট্রার জামাল উদ্দিনের ছেলে। কনে আজিরা মালয়েশিয়ার কুয়ালালামপুরের ওলিয়া ফেছকুয়াতান এলাকার আজহা বিন হোসাইন ও নুর আসিকিন বিন আরেফিন দম্পতির মেয়ে। রিয়াজের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৯ বছর আগে রিয়াজ মালয়েশিয়ায় যান। এরমধ্যে ৬ বছর আগে একদিন তার দোকানের পাশে আজিরা একটি ফ্যাশন ডিজাইনের প্রতিষ্ঠানে ক্লাস করতে আসেন। এর দুই মাস পর রিয়াজ ও আজিরার ভালোলাগার কথাবার্তা আদানপ্রদান হয়। একপর্যায়ে আজিরার মা-বাবার সঙ্গে যোগাযোগ করেন রিয়াজ। প্রথমে আজিরার বাবা মনোক্ষুণ্ন ছিলেন। কিন্তু এখন রিয়াজের সঙ্গে তার শ্বশুর আজহারের ভালো সম্পর্ক গড়ে উঠেছে। কনে নুর আজিরা বিনতে আজহার বলেন, বাংলাদেশী মানুষ খুবই দারুণ এবং শ্রদ্ধাশীল। আমি রিয়াজকে অনেক বেশি ভালবাসি। কারণ তিনি খুব ভদ্র এবং সুদর্শন।

শ্বশুর-শাশুড়ি আমাকে মেয়ের মতো গ্রহণ করেছেন। তাদের সঙ্গে চারদিন ছিলাম। আমি আমার পরিবারের মতোই তাদেরকে অনুভব করেছি। রিয়াজ উদ্দিন বলেন, আজিরা মালয়েশিয়ায় আমাদের দেশের সম্পর্কে খারাপ কিছু শুনেছে। তবে উড়োজাহাজে এক বাঙালির উপকারে মুগ্ধ হয়ে পড়ে। আজিরা এখন বাংলাদেশিদের সম্মান করে। আমি এক বছর দেশে আছি। এরমধ্যে আজিরা আসাযাওয়ার মধ্যে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights