বাংলাদেশের টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উদযাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘটা করে পালন করল টেস্ট মর্যাদার ২৫ বছর বা রজতজয়ন্তী। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে ইতিহাসের ব্র্যাকেটবন্দি হন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির বর্তমান সভাপতি তিনি। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি করল সপ্তাহব্যাপী অনুষ্ঠানে। অবশ্য টেস্ট মর্যাদা পেয়েছিল ২০০০ সালের ২৬ জুন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল প্রথম টেস্ট স্কোয়াডের সদস্য, কোচ এবং ম্যানেজারদের বিশেষ ব্লেজার উপহার দেওয়া হয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে ‘২৫’ লেখা একটি কেকও কাটেন বিসিবি সভাপতি ও দেশে উপস্থিত থাকা টেস্ট অভিষেক খেলা স্কোয়াডের সদস্যরা। দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি আকরাম খান, আল শাহরিয়ার রোকন, খালেদ মাসুদ পাইলট ও অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। বিসিবি টেস্ট খেলোয়াড়দের অনার্স বোর্ড চালু করেছে। -ছবি : বিসিবি
