বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে হাতিরঝিলে ম্যারাথন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আগামীকাল শুক্রবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ ম্যারাথন প্রতিযোগিতা।

অনুষ্ঠানটির আয়োজন করেছে এ খাতের অন্যতম অংশীদার এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)। বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ আয়োজনটির টাইটেল স্পন্সর রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

এ আয়োজনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, নেপাল, ব্রাজিল, আলজেরিয়া, আর্জেন্টিনা ও ব্রুনেইসহ ১০ দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, দেশ-বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার ও পেশাদার রানারসহ সাত শতাধিক রানার অংশগ্রহণ করবেন।

আগামীকাল সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে। রান আয়োজনে ইনফ্লুয়েন্সার হিসেবে থাকছেন ডা. নাসরীন আক্তার শিমু। এছাড়া পেসার হিসেবে থাকছেন শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস মিতু, ডা. মো. নাঈম হোসাইন খান এবং কে এম ইয়াসির আরাফাত অমি।

রান আয়োজনটির সহযোগিতায় রয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, টুরিস্ট পুলিশ বাংলাদেশ, আটাব, টোয়াব, ইলেক্ট্রোলাইট ড্রিঙ্কস একটিভ, ঢাকা ওয়াসা, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশন।

বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫-এ আরও পৃষ্ঠপোষকতা করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ভাইয়া গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, ফিটস এয়ার, বেঙ্গল এয়ার লিফট, শেয়ার ট্রিপ, এয়ার ইন্ডিয়া, আমেরিকান ট্যুরিস্টার, টিপিসি, টাইটান, স্যামসোনাইট, স্কিন পারফিউম, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ার আস্ট্রা।

ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকলের জন্য র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্র-তে ঢাকা-রোম-ঢাকা, ঢাকা-জোহানেসবার্গ-ঢাকা, ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকার রিটার্ন টিকিট থাকবে। এছাড়া রান শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ছাতা, ফটো কনটেস্ট। রানে অংশগ্রহণ করা সবাই ইথিওপিয়ান এয়ারলাইন্স-এর পক্ষ থেকে প্লেনের টিকিটে ১০% ছাড় পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights