বাংলাদেশের পেসারদের নিয়ে যা বললেন ভারতীয় কোচ

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরের ভারত-বাংলাদেশ ম্যাচটি কেবলই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। এরইমধ্যে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ভারত, অন্যদিকে বিদায়ঘণ্টা বেজেছে বাংলাদেশের। তবে এই ম্যাচের আগে বাংলাদেশের প্রশংসায় মেতে উঠলেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে।

পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে এশিয়া কাপে আলো ছড়িয়েছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ মিলে শিকার করেছেন ২০ উইকেট।

তাদের নিয়ে মামব্রে বলেন, ‘বাংলাদেশ অনেক প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ দল। গত কয়েক বছরে তারা অনেক প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে। তাদের মানসম্পন্ন ফাস্ট বোলার উঠে আসছে। গত বিশ্বকাপেও তাদের বিপক্ষে খেলার সময় দেখেছি। তাদের এখন ভালো ভালো পেসার আছে।’
ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না মামব্রে। তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। প্রত্যেক দলই চ্যালেঞ্জিং। এই গেমও ভিন্ন কিছু নয়। বাংলাদেশ ভালো একটি দল। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে যেকোনো দলের বিপক্ষেই, যথারীতি বাংলাদেশের বিপক্ষেও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights