বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ভারতের

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। শনিবার রাতে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব। তিন বছর পর ফেরানো হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীকে।

তবে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্ত, মোহাম্মদ সিরাজ, শুবমান গিল ও অক্ষর প্যাটেলকে।
চলমান টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর দিল্লিতে। আর ১২ অক্টোবর হায়দারাবাদে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

ভারত টি-টোয়েন্টি দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights