বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। দলের অন্যতম সেরা বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন।

ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ২৭ বছর বয়সী এই লেগ স্পিনার। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত হাসারাঙ্গার পরিবর্তে কাউকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি।

এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন হাসারাঙ্গা। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজের সেরা উইকেটশিকারি ছিলেন তিনি। ওই সিরিজে শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে জয় পায়।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল ১০ জুলাই, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলায় এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ সিরিজে আগেই ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নিয়মিত অধিনায়ক কুশল মেন্ডিসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন চারিত আসালাঙ্কা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল:
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো ও ঈশান মালিঙ্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights