বাংলাদেশের বোলিং তাণ্ডবে দিশেহারা পাকিস্তান

অনলাইন প্রতিবেদক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠার লড়াইয়ে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। ওপেনিং জুটিতে ৩৭ রান যোগ করে পাকিস্তান যুবারা। তবে তাদের প্রথম উইকেট পতনের পর আর কোনো ব্যাটসম্যান বলতে গেলে দাঁড়াতে পারেনি। বাংলাদেশের বোলিং তাণ্ডবে দলীয় ৮৯ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান শিবির।

সেমিফাইনালে উঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশের। যেহেতু বাংলাদেশ আগে ফিল্ডিং করছে, সেজন্য ব্যাট হাতে তাদের ম্যাচটি জিততে হবে ৩৮.৫ ওভারের মধ্যে। তার জন্য পাকিস্তানকে অল্প রানের মধ্যে আটকে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights