‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে সিলেটে সেমিনার

এমপাওয়ারমেন্ট থ্রু ল অফ দ্য কমন পিপল (এলকপ) কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: তৃণমূল জনগোষ্ঠীর সাথে মতবিনিময়’ শীর্ষক সেমিনার সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এলকপ’র প্রিন্সিপাল রিসার্চ কনসালটেন্ট মোহাম্মদ হুমায়ুন কবীর।

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এলকপের চেয়ারম্যান এবং বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। তিনি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে ও নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অপরিহার্যতা তুলে ধরেন।

এছাড়া মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান সিলেট বিভাগের চার জেলা থেকে আগত স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি উন্মুক্ত আলোচনা সভা পরিচালনা করেন।
এতে অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তরিকুল ইসলাম, পেশ ইমাম ক্বারি মাওলানা মো. আব্দুল করিম, ফাদার যোসেফ গমেজ, ডক্টর বাব্‌লি সিন্‌হা, এডভোকেট বাপ্পা গোস্বামী, বাপা সিলেট এর সভাপতি জামিলুর রেজা চৌধুরী প্রমুখ। স্থানীয় বিভিন্ন পেশার প্রতিনিধিরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights