‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য’

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের প্রশ্নে সকল রাজনৈতিক দলের ঐকমত্য’ এ বিষয়টি সরকার প্রধানকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জমান ফুয়াদ।

আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপের ব্রেক সময়ে বাইরে থাকা গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জমান ফুয়াদ বলেন, ‘আগরতলায় ত্রিপুরার বাংলাদেশ ডেপুটি কমিশনে হামলা, বাংলাদেশের পতাকা অবমাননা এবং দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের আন্তর্জাতিকভাবে যে গল্প শোনানো হচ্ছে, এ বিষয়ে করণীয় কী কী? সে বিষয়টি আলোচনায় এসেছে।’

আজকের আলোচনা সভায় কোনো রাজনৈতিক বিষয় আসেননি জানিয়ে তিনি বলেন, ‘তবে প্রয়োজনীয় সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচনের জন্য তাগাদা দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, ‘রাষ্ট্রের বিভিন্ন খাতে সেবার বিষয়টি সেভাবে পরিলক্ষিত হচ্ছে না, এ বিষয়ে কী করা যায় তা আলোচনায় এসেছে।’

‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সকল রাজনৈতিক দলের ঐকমত্য’র বিষয়টি সরকার প্রধানকে আশ্বস্ত করেছেন নেতারা।

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন, তারা পতিত সরকারের নিয়োগপ্রাপ্ত, তাদের সরিয়ে বিপ্লবের পক্ষের শক্তিকে নিয়োগ দেওয়ার বিষয়টি প্রস্তাব এসেছে। সংখ্যালঘুর ব্যাপারে একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব এসেছে। প্রোপাগান্ডা প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে পাবলিক রিলেশন সেল করার কথা এসেছে। যেখানে বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights