বাংলাদেশে আসা সেই তরুণী পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফিরল

লালমনিরহাট প্রতিনিধি

ভারত থেকে প্রেমের টানে বাংলাদেশে আসা এক তরুণী সাতদিন পর প্রশাসনের সহায়তায় নিজ দেশে ফিরলেন। শনিবার দুপুরে বুড়িমারী স্থল বন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে পাঠানো হয়।

জানা গেছে, ফেসবুকে দেড় বছর ধরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর শহরের থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবির (২৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ওই তরুণী। তিনি রবির সহায়তায় গত ৬ সেপ্টেম্বর ময়নাগুড়ি কলেজ থেকে চোরাকারবারিদের সহায়তায় লালমনিরহাটের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে আসার পরেই রবি তাকে ছেড়ে না লাপাত্তা হন। রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভারতীয় ওই তরুণী নিরুপায় হয়ে পড়েন। পরে বাংলাদেশে থাকা ওই ভারতীয় তরুণীর আত্মীয়-স্বজনের বাড়িতে ওঠেন।

ভারতীয় ওই তরুণীর নাম রিয়া মনি (রিংকি)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

প্রেমিকা রিয়া মনি বলেন, রবির সাথে ফেসবুকে পরিচয়। এরপর দেড় বছরের প্রেম। রবি আমাকে বাংলাদেশে আসতে বলে। এরপর রবি আমাকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে আসার পর সে আমাকে বিয়ে করবে না বলে অপারগতা প্রকাশ করেন। আমি নিরুপায় হয়ে পড়ি। বাংলাদেশে থাকা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেই।

পাটগ্রাম থানার উপ-পরিদর্শক শাহাজাহান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই তরুণীকে ফেরত পাঠিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights