বাংলাদেশে এলেন প্রভাবশালী আলেম মুফতি ফজলুর রহমান

অনলাইন ডেস্ক

বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান।

গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে ফুল দিয়ে বরণ করেন এ সময় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির প্রতিনিধিরা।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশগ্রহণ করতে ঢাকায় এসেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান।

এর আগে, মুফতি ফজলুর রহমানের পাকিস্তানের বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরি। সেখানে তাকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।

প্রসঙ্গত, ‘খতমে নবুওয়ত’ শব্দ দুটি আরবি শব্দ। খতম অর্থ শেষ বা সমাপ্তি, আর নবুওয়ত অর্থ পয়গম্বরী, নবীত্ব। সুতরাং খতমে নবুওয়ত অর্থ নবীগণের সমাপ্তি। ইসলামি পরিভাষায় মুহাম্মদকে (সা.) শেষ নবী হিসেবে মেনে নেওয়াকে খতমে নবুয়ত বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights