‘বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমি’র আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য
অনলাইন ডেস্ক
থাইল্যান্ডের পাতায়ায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোচ আমেনা বেগমের নেতৃত্বাধীন টিম ২৬টি পদক অর্জন করেছে।
থাইল্যান্ডের পাতায়ায় ৩১ জুলাই থেকে ২ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত 9th Heroes Taekwondo International Championship 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমি, উত্তরা, ঢাকা।
বিশ্বের ৩৫টি দেশের চার হাজারেরও বেশি খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাডেমির ১২ জন খেলোয়াড় ৬টি ভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে মোট ২৬টি পদক অর্জন করেন। এর মধ্যে রয়েছে ১২টি স্বর্ণপদক, ১টি রৌপ্যপদক এবং ১৩টি ব্রোঞ্জপদক।
বাংলাদেশ টিমের নেতৃত্ব দেন বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের জাতীয় রেফরী আমেনা বেগম।
