বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল : অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, গত এক দশকে সরকারের নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল হয়েছে। আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ভারতের সহকারী হাইকমিশন-চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, একাডেমিয়া, মিডিয়া, শিল্পকলা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মেডিকেল শিক্ষার্থী সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নারীরা উপস্থিত ছিলেন।
ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, ভারত নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং লিঙ্গ সমতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভারত ও বাংলাদেশের নারীরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম, ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের অধ্যক্ষ শীলা মোমেন, সঙ্গীত ভবনের পরিচালক কাবেরী সেনগুপ্তা, দৈনিক বাংলা’র ব্যুরো চিফ ডেইজি মওদুদ মতামত ব্যক্ত করেন।

শেষে প্রমা অবন্তীর পরিচালনায় ওডিসি এন্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী ভারতীয় লোকনৃত্য পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights