বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ হ্যাক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রতিদিন-এর ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে দেশের সর্বাধিক প্রচারিত এই দৈনিকের ফেসবুক পেজটি হ্যাক হয়।
এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে। যেহেতু পেজটি এ মুহূর্তে বাংলাদেশ প্রতিদিনের নিয়ন্ত্রণে নেই, তাই সেখান থেকে প্রচারিত যে কোন বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
