বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত: রিপোর্ট

অনলাইন ডেস্ক

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যকার যাত্রী, ব্যক্তিগত এবং পণ্যবাহী যান চলাচল প্রটোকলের খসড়া। এ সংক্রান্ত মোটরযান চুক্তি (এমভিএ) স্বাক্ষরিত হওয়ার দীর্ঘ এক দশক পর এই খসড়া চূড়ান্ত হলো। দক্ষিণ এশিয়ায় এ ধরনের উদ্যোগ এটাই প্রথম।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু মোটরযান চুক্তিই নয়, বিবিআইএন দেশগুলো আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার জন্য আন্তঃসংযুক্ত গ্রিড গড়ে তোলার কথাও ভাবছে।

বিবিআইএন-এমভিএর লক্ষ্য হচ্ছে যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও সংযোগে বিদ্যমান বাধা ও বিধিনিষেধ দূর করা।

তবে কিছু বিশ্লেষক মনে করছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত বিবিআইএন-এমভিএ বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এই সুবিধার মাধ্যমে বাংলাদেশি রফতানি পণ্য ভারতের স্থল শুল্ক স্টেশন, বন্দর ও বিমানবন্দর হয়ে তৃতীয় দেশে যেতে পারতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights