‘বাংলাদেশ যেন আমার নিজের ঘর’

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি ও সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রবার্তো কার্লোস বাংলাদেশকে নিজের ঘরের মতো বলে আখ্যায়িত করেছেন। সম্প্রতি ব্রাজিল প্রবাসী এবং নেইমারের ঘনিষ্ঠ বন্ধু রবিন মিয়ার এক ভিডিও বার্তায় রিয়াল মাদ্রিদের হয়ে এক দশকেরও বেশি সময় মাঠ কাঁপানো এই ডিফেন্ডার লাল-সবুজের প্রতি তার গভীর অনুরাগের কথা ব্যক্ত করেন। পর্তুগিজ ভাষায় নিজের কথা শেষ করে রবার্তো কার্লোস ইংরেজিতে যোগ করেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ।’ মাঠের দীর্ঘ ক্যারিয়ারের সুবাদে স্পেনের সঙ্গে তাঁর টান চিরকালের, তবে ব্রাজিলের পরপরই তিনি হৃদয়ে জায়গা দিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশে ব্রাজিল ফুটবলের জনপ্রিয়তা সুপরিচিত। ২০২২ কাতার বিশ্বকাপে এ দেশের ভক্তদের উন্মাদনা বিশ্বজুড়ে নজর কেড়েছিল। আন্তর্জাতিক মঞ্চে ব্রাজিলিয়ান তারকা ব্রুনো গুইমারেসও সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের সমর্থনের দৃশ্য ফুটবলাররা নিয়মিত দেখেন। রবার্তো কার্লোসের এই উষ্ণ বার্তা দূরবর্তী বাংলাদেশের জন্য এক অনন্য প্রাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights