বাইডেনের ছেলের বিরুদ্ধে এবার কর ফাঁকির অভিযোগে মামলা

অনলাইন ডেস্ক
ফের ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। এবার তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। হান্টারের বিরুদ্ধে করা এই মামলায় নয়টি অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, তিনি ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বিলাসী জীবন-যাপন করার পেছনে লাখ লাখ ডলার খরচ করেছেন। এই সময় তিনি ১৪ লাখ ডলার কর পরিশোধে ব্যর্থ হয়েছেন।
কর ফাঁকির এই মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৭ বছর কারাদণ্ড হতে পারে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, হান্টারের কর ফাঁকির ঘটনায় তদন্ত চলছে।

এর আগে, গত সেপ্টেম্বরে হান্টারকে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি প্রথম কোনো প্রেসিডেন্টের সন্তান, যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights