বাইডেনের সেলফিতে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডানে) ও সায়মা ওয়াজেদ পুতুল

ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

দিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে শনিবার জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যা ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে এই সেলফি তোলেন।

দুই নেতার সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights