বাকেরগঞ্জে সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতারের

বরিশালের বাকেরগঞ্জে সন্ত্রাসী আব্বাস বাহিনীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ওই উপজেলার মহেশপুর বাজারে খাসমহেশপুর গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আব্বাস বাহিনীর হামলায় আহত ইব্রাহীমের মা রুলিয়া বেগম, বোন শিপু বেগম, জান্নাত বেগম ও আহত আনোয়ারা বেগমের স্বামী সোহরাব হাওলাদার।

বক্তারা বলেন, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের খাসমহেশপুর গ্রামবাসী সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আব্বাস বাহিনীর হাতে জিম্মি। কেউ তাদের ভয়ে মুখ খোলার সাহস পায়না। কেউ প্রতিবাদ করলে তার বাহিনীর নির্যাতনের শিকার হতে হয়। আব্বাস বাহিনী এ পর্যন্ত ৩০ জন নারী-পুরুষকে কুপিয়ে আহত করেছে। এসব ঘটনায় থানায় একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। ভুক্তভোগীরা আব্বাস বাহিনীর সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights