বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ মাদক বিক্রেতাকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড
মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ মাদক বিক্রেতাকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
দন্ডপ্রাপ্ত মাদক বিক্রেতারা হচ্ছেন, মালা বেগম(৩০) ৬ মাস, শাওন হাওলাদার(৩৫) ৩ মাস ও মো. ইব্রাহিম শেখ(৬০) ৩ মাস।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এদেরকে গাঁজা ও ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মালা বেগমকে ৬ মাস ও অপর দু’জনকে ৩ মাস করে কারাদণ্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন।
