বাগেরহাটে আগুনে পুড়ে ছাই বসতঘর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার গোয়ালখালী এলাকায় আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাতে কৃষক রনজিৎ মণ্ডলের বসতঘরে আগুন লাগে। পরে দ্রুত আগুন পাশের মনিমোহন মণ্ডলের বসতঘরেও ছড়িয়ে পড়ে।

এতে দুটি বসতঘরসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়েছে দুটি কৃষক পরিবার।

ফকিরহাটের মূলঘর ইউপির চেয়ারম্যান হিটলার গোলদার জানান, প্রায় দুই ঘণ্টা ধরে আগুনে বসতঘর দুটিসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় ঘরের কোনো মালামাল ও আসবাবপত্র বের করতে পারেনি নারীরা। অসহায় পরিবার দুটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাধ্য মতো সহায়তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights