বাগেরহাটে গাঁজাসহ মাদক কারবারি আটক

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ৭ কেজি গাঁজসহ আল আমিন খান (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে বাগেরহাট সদর থানার চুলকাটি বাজার এলাকার একটি চায়ের দোকানের সমনে থেকে তাকে আটক করা হয়।

আটক আল আমিন খান বাগেরহাট মোংলা পোর্ট পৌরসভার মাদ্রসা রোডের আনছার ক্লাব সংলগ্ন আফান খানের ছেলে। সোমবার সকালে আটক আল আমিন খাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে করাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে বাগেরহাট সদর থানার চুলকাটি বাজার এলাকার চায়ের দোকানের সামনে বটগাছের নিচ থেকে একটি ট্রলি ব্যাগসহ মাদক কারবারিকে আল আমিনকে আটক করা হয়। পরে ট্রলি ব্যাগ তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি আল আমিন দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights