বাগেরহাটে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার গাওলা এলাকার বাগেরহাট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রাইভেটকার চালক তারেক ও একই উপজেলার বাসিন্দা রিয়াদ। আহতরা হলেন, মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল ও তিতাস উপজেলার সোহরাব হোসেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার পর নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

twitter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights