বাগেরহাটে চুরি হওয়া শিশু উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পত্তির ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সন্তান সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় রাস্তার পাশের একটি ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করে খুলনা সদর থানা পুলিশ। শনিবার দুপুরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শুক্রবার ভোরে ফকিরহাট উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির ঘর থেকে এই শিশুটি চুরি হয়।
উদ্ধার হওয়া শিশু সাজিদ ফারাজী ওই এলাকার কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির ছেলে। সাঈদ-সুমির সাদিয়া নামের পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, শিশু চুরির খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে জেলা ও জেরার বাইরে চেকপোষ্ট বসানো হয়। এই অবস্থায় শুক্রবার গভীর রাতে খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় রাস্তার পাশের একটি ব্যাগের মধ্যে শিশুটিকে রেখে অপরাধীরা চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর শিশুটি চুরির সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights