বাগেরহাটে দুই অনলাইন জুয়াড়ি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন (২৯) ও শেখ রিপন উদ্দিন নামে দই যুবককে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সোহাগ বাগেরহাটের রামপাল উপজেলার বিচাকশ্রী গ্রামের সৈয়দ মুনতাজ আলীর ছেলে ও রিপন উদ্দিন একই উপজেলার কুমলাই গ্রামের শেখ আলী আকবরের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন অনলাইন জুয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিয়ম বহিরভূত ভাবে অনলাইনের মাধ্যমে বিপুল পরিমান অর্থ লেনদেন করে আসছে একটি অনলাইন জুয়ার একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতেনাতে নগদ টাকা, মোবাইল ও কম্পিউটারসহ তাদের এই দুই অনলাইন জুয়ারীকে গ্রেফতারা করা হয়। এ ঘটনায় বাগেরহাট সিআইডি পুলিশের এসআই তুষার দেবনাথ বাদী হয়ে রামপাল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights