বাগেরহাটে দুই কলেজ ছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

খুলনার দুই কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শাকিল সরদার ফেরদৌস (২৫) নামে এক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মেহেদী হাসান (২০) নামে আরেক ধর্ষক পলাতক রয়েছে।

গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া-চৌমাথা এলাকার এই ধর্ষনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার (২১) এক কলেজ ছাত্রী রবিবার বিকালে ফকিরহাট থানায় দুই ধর্ষকের নামে মামলা দায়ের করলে সন্ধ্যায় সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিলকে জাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষক শাকিল ফকিরহাট উপজেলার জাড়িয়া গ্রামের মোস্তাব সরদারের ছেলে। পলাতক অপর ধর্ষক মেহেদী হাসান একই এলাকার শেখ মাসুমুল হকের ছেলে। পুলিশ গ্রেফতারকৃত আসামিকে সোমবার বিকালে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের আদালতে পাঠানো হয়। আদালতে ধর্ষক শাকিল স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, শনিবার কলেজ শিক্ষার্থী দুই বান্ধবী এক চাচাতো ভাই ও বন্ধুর সাথে মোটরসাইকেলে চড়ে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ও হযরত খানজাহান (রহ:) মাজারে ঘুরতে ঘুরতে যায়। পরে তারা দুটি মোটরসাইকেলে করে রাত ১২টার পরে হযরত খানজাহান (রহ:) মাজারে থেকে খুলনার দিকে রওনা দেয়। বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাটের জাড়িয়া চৌমাথা এলাকায় একটি মোটরসাইকেলে ত্রুটি দেখা দেয়। এসময়ে ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. শাকিল সরদার ফেরদৌস ও তার সহযোগী মেহেদী হাসান দুই কলেজ ছাত্রীর সাথে থাকা মোটরসাইকেল চালক চাচাতো ভাই ও বন্ধুকে মারপিট করে তাড়িয়ে দেয়। এরপর ছাত্রলীগ সভাপতি শাকিল ও তার সহযোগী মেহেদী এই ধর্ষণ কাণ্ড ঘটায়। এ ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকি-ধামকি দিয়ে দুই ধর্ষক চলে যায়। এরমধ্যে মারপিট করে তাড়িয়ে দেয়াদের মধ্যে একজন ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহয়তা চায়। ফকিরহাট থানা পুলিশ জাতীয় জরুরি সেবার ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার দুই কলেজ ছাত্রীকে রাতেই উদ্ধার করে। এরপর পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই কলেজ ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নির্যাতনের শিকার (২১) এক কলেজ ছাত্রী রবিবার বিকালে ফকিরহাট থানায় দুই ধর্ষকের নামে মামলা দায়ের করলে সন্ধ্যায় সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাকিলকে জাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশের কাছে ছাত্রলীগ সভাপতি শাকিল দুই কলেজ ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। এঘটনায় মেহেদী হাসান (২০) নামে অপর ধর্ষককে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে ফকিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জয়ন্ত দাস স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগের সংগঠন বিরোধী ও অসামাজিক কার্যকলাপের অভিযোগের ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাকিল সরদার ফেরদৌসকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights