বাগেরহাটে পানিবন্দী ৫০ হাজার পরিবার, বিধ্বস্ত ৪৫ হাজার ঘরবাড়ি

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ১৫ ঘণ্টা তাণ্ডবের পর আজ সোমবার দুপুর পর্যন্ত ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে জেলার ৪৫ হাজার ঘরবাড়ি। উপড়ে পড়েছে হাজার-হাজার গাছপালা। বিদ্যুৎতের খুটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছে পুরো জেলা। জলোচ্ছ্বাসে দেড় কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ও বাঁধ উপচে জেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

পানি বন্দী হয়ে পড়েছে জেলার ৫০ হাজারের অধিক পরিবার। জলোচ্ছ্বাসে ভেসে গেছে মোংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদর উপজেলায় সাড়ে ৩ হাজার চিংড়ি ঘের ও পুকুরে ৭৩ কোটি টাকার মাছের ইষতি হয়েছে। এক হাজার ৫৮১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ খালিদ হোসেন জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, রামপাল ও সদর উপজেলায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এসব উপজেলার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। আবহওয়া পুরোপুরি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights