বাগেরহাটে বিএনপির শান্তি সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি:

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তি সমাবেশ করেছে বিএনপি। রবিাবর দুপুরে বাগেরহাট খানজাহান আলী মাজার মোড়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশ বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক যুবদল সভাপতি ফকির তরিকুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সকলকে সহনশীল হতে হবে। হামলা ভাংচুর নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। আমরা সকলে মিলে একটি শান্তির বাগেরহাট গড়ে তুলব।

শান্তি সমাবেশে অন্যন্যদের মধ্যে জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির তৌহিদুল ইসলাম, ফকির তরিকুল ইসলামের সহধর্মিনী মনিরা ইসলাম, ষাটগম্বুজ ইউনয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাইন বিল্লাহ, জেলা মৎসজীবি দলের সাধারন সম্পাদক হারুন শেখ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিদুল ইসলাম বক্ত্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights