বাগেরহাটে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে মুক্তিপ্রাপ্ত পাঁচ বন্দির পুনর্বাসনে সেলাই মেশিন, ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। রবিবার বাগেরহাট জেলা কারাগারের প্রধান ফটকে জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা কারাগারের সার্বিক সহযোগিতায় জেলা প্রবেশন অফিস এবং জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

দীর্ঘ বছর কারাভোগের পর মুক্তিপ্রাপ্ত বন্দিদের পুনর্বাসনে অনুষ্ঠানে বাগেরহাটের মোংলা উপজেলার জালাল শেখকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, কচুয়া উপজেলার আকলিমা বেগম, মোরেলগঞ্জ উপজেলার লাইলী বেগম এবং চিতলমারী উপজেলার আয়েশা আক্তার ও চম্পা রানী পালকে সেলাই মেশিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, কারাগারের জেলার মুহাম্মদ আবু সাদ্দাত, জেলা প্রবেশন অফিসার শেখ সহিদুর রহমানসহ সমাজসেবা অধিদপ্তর, জেলা কারাগার ও জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা মুক্তিপ্রাপ্ত পাচ বন্দিও হাতে উপহার সামগ্রী তুলে দেন।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। সাজাভোগ শেষে এসব মুক্তিপ্রাপ্তরা সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে পুনর্বাসন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights