বাগেরহাটে মইদাড়া নদীতে ভেঁসে যাওয়া ৫২ পর্যটক উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মইদাড়া নদীতে পর্যটকবাহী জালি বোট উল্টে ভেঁসে যাওয়া নারী, শিশু ও বৃদ্ধসহ ৫২ জনকে উদ্ধার করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

রবিবার বিকাল সাড়ে ৫টায় এই দুর্ঘটনার পর সকল পর্যটককে উদ্ধার করে আহতদের তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-মহা ব্যবস্থাপক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে আসা ৫২ জন পর্যটক একটি ইঞ্জিন চালিত নৌকায় করে মইদাড়া নদীর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটের ব্রিজের সামনে পৌঁছালে জালিবোটটি উল্টে যায়।

বিদ্যুৎ কেন্দ্রের কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা জরুরি এলার্ম বাজিয়ে ফায়ার অ্যান্ড সেফটি টিমকে অবহিত করেন। সঙ্গে সঙ্গে টিম নদীতে নেমে ভেসে যাওয়া ৫২ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে শিশুসহ ২০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে এসে সব পর্যটককে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights