বাগেরহাটে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার, দুদকের অভিযান

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কলাবাড়িয়ার পোলঘাট থেকে আদর্শ গ্রাম পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেনের অভিযান কালে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন জানান, সড়ক পরির্দশন কালে নির্মাণ কাজে ব্যবহৃত ইটের খোয়াসহ বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার গুণগত মান নিরুপনের জন্য বাগেরহাট সড়ক ও জনপদের ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া তথ্যেরভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান জানান, সড়ক নির্মাণে খোয়াসহ নিম্নমানের বিভিন্ন উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রেখে নতুন করে ভালো মানের নির্মাণ সামগ্রি দিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। সড়কটি নির্মাণে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights