বাগেরহাটে ৮ রত্নগর্ভা মাকে সম্মাননা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আটজন রত্নগর্ভা মা, ২০ জন প্রবীণ সদস্য ও ২০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। শনিবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তাদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।

মেধাবী সন্তানদের মা হিসেবে সম্মাননাপ্রাপ্ত বাগেরহাটের আটজন রত্নগর্ভা মা হলেন-সুফিয়া বেগম, নিভা রানী সরকার, সৈয়াদা নূরুর নাহার, তাসলিমা রহমান, ফাতেমা বেগম, হাফিজা খানম, সবিতা শিকদার ও শিখা বিশ্বাস। এ ছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২০ জন প্রবীণ সদস্য ও সদস্যদের মেধাবী ২০ জন সন্তানকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

বাগেরহাট জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক ড. শেখ আবু রেজা, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোজাফর হোসেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক অধ্যক্ষ সুকন্ঠ কুমার মন্ডল, ডা. রিয়াদুজ্জামান ও জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights