বাঘাইছড়িতে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বন্ধ

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। এতে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী ও সড়ক বিভাগের লোকজনকে মাটি সরাতে অনুরোধ করেছি। সেনাবাহিনী কাজ শুরু করেছে। ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপথের লোকজনও রওনা হয়েছেন। তারা পৌঁছালে তিন-চার ঘণ্টার মধ্যে যানচলাচল স্বাভাবিক হবে।
এদিকে তীব্র তাপদাহের পর বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়িতে বজ্রসহ বৃষ্টি হয়। বজ্রপাতে এ পর্যন্ত দুই নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন সাতজন পুরুষ, মারা গেছে তিনটি গবাদিপশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights