বাঘাইছড়ির কাচালং কলেজ কেন্দ্রের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

রাঙামাটি প্রতিনিধি

বন্যার পানির কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এক নং কেন্দ্রে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেটি হচ্ছে কাচালং ডিগ্রি কলেজ। যার কোট নং -২৫২। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এমএম মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ৪ জুলাই অনুষ্ঠেয় এইচএসসি ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র, যার বিষয় কোড ১০৭ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে স্থগিত পরীক্ষা আবার কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো কিছু উল্লেখ্য করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights