‌‌‘বাচ্চার কাশির সিরাপ’ খেয়ে নিষেধাজ্ঞার পথে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার?

অনলাইন ডেস্ক

ফুটবল বিশ্বকাপের আগে ক্লাবের কাউকে না জানিয়ে ‘বাচ্চার সিরাপ’ খেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার আলেহান্দ্রো পাপু গোমেজ। আর সেই সিরাপই নাকি তার জন্য কাল হচ্ছে। জানা গেছে, এই ‘সিরাপ কাণ্ডে’ দুই বছরের নিষিদ্ধ হওয়ার পথে রয়েছেন তিনি।

আজ শুক্রবার দ্য সান, ডেইলি মেইল, মিরর বেশ কয়েকটি গণমাধ্যম এ বিষয়ক খবর প্রকাশ করেছে। তার নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক রয় নেমার, ফ্যাব্রিজিও রোমানোও।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবলের দলের সদস্য ছিলেন পাপু গোমেজ। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলেন তিনি।
ক্রীড়া সাংবাদিক রয় নেমার এক্সে জানিয়েছেন, পাপু গোমেজকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেভিয়ায় থাকাকালীন ২০২২ সালের নভেম্বরে তার পরীক্ষা করা হয়েছিল। সম্প্রতি মনজার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অন্যদিকে বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে জানিয়েছেন, দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী পাপু গোমেজ। যিনি সেভিয়ার সঙ্গে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে ইতালির ক্লাব মনজার সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন।

৩৫ বছর বয়সী পাপু গমেজ দাবি করেছেন, যে এটি তার একটি খারাপ রাত ছিল। যা তাকে ক্লাবের ডাক্তারদের সঙ্গে পূর্ব পরামর্শ ছাড়াই তার এক সন্তানের কাছ থেকে সিরাপ নিতে বাধ্য করেছিল। তবে তিনি এ সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল করবেন কিনা এখন পর্যন্ত কিছুই জানা যায়নি।

উল্লেখ্য, সেভিয়ার খেলোয়াড় থাকা অবস্থায় ক্লাব থেকে জানানো হয়েছিল, রাতে অসুস্থবোধ করায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের বাচ্চার কফ সিরাপ খান পাপু গোমেজ। গত বছর নভেম্বরে বিশ্বকাপের আগে সেই ডোপ পরীক্ষা দিয়েছিলেন তখনকার সেভিয়া মিডফিল্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights