বাজেটে ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

বাজেটে ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখা। মঙ্গলবার (২০ মে) শহরের ১ নং রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও রেলগেটে পৌঁছে সমাবেশে মিলিত হয়। শেষে সংগঠনটির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়।

সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবর রহমান খোকার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন জেলা সংগঠক নিলুফার ইয়াসমিন শিল্পী, ডাক্তার আব্দুল জব্বার, পরমানন্দ দাস, মাহবুবর রহমান সিজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights