বাঞ্ছারামপুরে গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকার মায়ের দোয়া স্যানিটারি টাইলস অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে নবীনগর-বাঞ্ছারামপুর-ফরীঘাট গামী পাকা সড়কে অভিযান চালায় পুলিশ।

এ সময় একটি প্রাইভেটকার থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম সামিন মিয়া (২১)। তিনি বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বংশেরপাড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম ফরিদ মিয়া।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights