বান্দরবানে খালে মিলল যুবকের মরদেহ

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় খাল থেকে এমংচিং মারমা (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লামা খাল নামক স্থান থেকে মরদেহটি পাওয়া যায়। লামা থানার ওসি শামীম শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে লামা খাল থেকে একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। প্রাথমিক সুরতহাল শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাচিং প্রু মারমা জানান, শনিবার বিকেলে ৩ বন্ধু মিলে লামা খালে মাছ ধরতে যান এমংচিং মারমা। হঠাৎ তিনি অসুস্থবোধ করায় বাকি ২ বন্ধু মিলে তাকে ঘাটে বিশ্রামে রেখে মাছ ধরতে চলে যায়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরদিন রবিবার সকালে স্থানীয়রা ওই খালে এমংচিং মারমার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
তিনি জানান, এমংচিং মারমা রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights