বান্দরবানে নৌকা ডুবিতে নিখোঁজ দ্বিতীয় শিশুর মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচিতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা দ্বিতীয় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে থানচির পদ্মমুখ সংলগ্ন সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। থানচি থানার ওসি মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাঙ্গু নদীতে ১৬ দিনের মাথায় নিখোঁজ শিশু শিক্ষার্থী ফুলবানী ত্রিপুরার (৯) মরদেহ ভেসে উঠে। মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে নিখোঁজের ৭ দিন পর তিন্দু ইউনিয়নের ক্র্যক্ষ্যং পাড়ার সাঙ্গু নদী থেকে উদ্ধার করা হয় শিশু শিক্ষার্থী শান্তি রানী ত্রিপুরার (১০) মরদেহ।

গত ১ জুলাই হরিশচন্দ্র পাড়া থেকে নৌকাযোগে কয়েকজনের সাথে স্কুলে যাচ্ছিলো শান্তি রানী ত্রিপুরা ও ফুলবানী ত্রিপুরা। পথে প্রবল স্রোতে নৌকাটি উল্টে ডুবে গেলে বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শান্তি রানী ত্রিপুরা রুনাধন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং একই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন ফুলবানী ত্রিপুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights