বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন গাভাস্কার!

অনলাইন ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটের বাইশ গজ পেরিয়ে তর্ক-বিতর্ক চলে মাঠের বাইরেও। আর এমন হাইভোল্টেজ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে এর চেয়ে বড় দুঃখ আর কী হতে পারে? চলতি এশিয়া কাপে এমনটাই হয়েছে।

২৬৬ রানে অলআউট হওয়া ভারত ৬৬ রানে ৪ উইকেট হারিয়েছিল। সেখান থেকে তাদের পথ দেখায় হার্দিক পান্ডিয়া এবং ইশান কিশানের ১৩৮ রানের জুটি। আর এই জুটি গড়ার পেছনে বাবর আজমের বাজে ক্যাপ্টেন্সিকে দায় দিলেন সুনিল গাভাস্কার।

হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ে শুরু থেকেই বিপদে ছিল ভারত। মাঝের ওভারগুলোতে দুই স্পিনার শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজের ওপর চড়াও হন ইশান-হার্দিক। এখানেই বাবরের ভুল দেখছেন গাভাস্কার, ‘আমার মনে হয় বোলিংয়ের পরিবর্তনের কোনো যথার্থতা ছিল না। কারণ, আপনার কাছে যদি তিনজন এমন পেসার থাকে যারা দ্রুত উইকেট নিয়েছে, তাহলে এক প্রান্তে আপনি অন্তত একজনকে বোলিং করাবেন। আমি জানি লম্বা স্পেল করা কঠিন, একজন তো এক প্রান্তে করতেই পারত, অন্য প্রান্তে শাদাব বা নেওয়াজ করত।’
ভারতের এই স্কোর পাকিস্তান তাড়া করে জিততে পারত কিনা- সেটা নিয়ে তর্কের সুযোগই নেই। কারণ বৃষ্টির কারণে পাকিস্তান ব্যাটিংয়েই নামতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights