বাবরের মুক্তির দাবিতে নেত্রকোনায় বিএনপির সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে।

এতে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী হাওর অঞ্চলসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় বক্তারা সব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের দুইবারের সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights