বাবাকে খুনের অভিযোগ : বিসিএস ক্যাডার ছেলের দোষ স্বীকার

অনলাইন ডেস্ক

রাজধানীর শেখেরটেক এলাকায় নুরুল আলম হত্যা মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তার বিসিএস ক্যাডার ছেলে ইফতেখার আলম সুমন (৩৫)। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম আসামিকে আদালতে হাজির করেন। ইফতেখার আলম সুমন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর সুমনকে কারাগারে পাঠানো হয়। আদালতে আদাবর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এশারত আলী সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার দুপুরের দিকে সুমন দোকানে যান দুধ কিনতে। দাম নিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া হয় তার। এর পর বাসায় ঢোকার সময় নিরাপত্তাকর্মীর সঙ্গেও ঝগড়া হয়। বাসায় এসে দরজা বন্ধ করে দেন। বৃহস্পতিবার বিকেলের দিকে বাড়ির মালিক নিরাপত্তাকর্মীকে নিয়ে সুমনের কাছে বাসাভাড়া চাইতে গেলে তার সঙ্গেও খারাপ ব্যবহার করেন সুমন।
পরে নিরাপত্তাকর্মীকে মারধর করেন। বিষয়টি সুমনের বাবা নুরুল আলমকে জানাতে বাসায় প্রবেশ করলে রুমের ভেতর খাটের ওপর রক্তাক্ত লাশ দেখতে পান তারা। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সুমনকে আটক করা হয়। ইফতেখার আলম সুমন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights