বাবাকে ধর্ষক সাজিয়ে জেলে পাঠিয়েছিলেন নিজের মেয়ে, অতঃপর…

অনলাইন ডেস্ক

ঘটনাটি ভারতের। দেশটির উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরে এই ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নিজের মেয়ে ও স্ত্রীর ষড়যন্ত্রের শিকার হয়ে এক বছর জেল খেটেছেন এক ব্যক্তি। অবশেষে মুক্তি পেলেন তিনি। তাকে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন স্থানীয় আদালত। ঘটনার সত্যতা জেনে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি।

হরিদ্বারের বিশেষ পকসো আদালত মুক্তি দিয়েছেন অভিযুক্ত ব্যক্তিকে। ৪৩ বছরের ওই ব্যক্তি গত এক বছর ধরে নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে জেল খাটছিলেন। আদালত জানতে পেরেছেন, ওই ব্যক্তিকে ফাঁসানো হয়েছিল। তার ১৫ বছরের কন্যা এবং স্ত্রী একসঙ্গে মিলে এই ষড়যন্ত্র করেছিলেন।
২০২১ সালের নভেম্বরে ওই ব্যক্তির স্ত্রী হরিদ্বারের একটি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বিশেষ কারণে এক মাসের জন্য তিনি তার ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। ওই সময়ের মধ্যে তার স্বামী তাদের কন্যাকে একাধিকবার ধর্ষণ করেছেন। বাড়ি ফিরে আসার পর সেই হেনস্থা নির্যাতনের কথা তিনি জানতে পেরেছিলেন। পুলিশের কাছে বয়ানে কন্যাও মায়ের বক্তব্যকেই সমর্থন করেন। তিনি জানায়, বাবা তাকে খুনের হুমকি দিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছিলেন।

অভিযোগের ভিত্তিতে ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ২০২২ সাল থেকে তিনি জেলে ছিলেন। শুনানি চলাকালীন আদালত জানতে পারেন, ওই দম্পতির মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা রয়েছে। সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই স্বামীর বিরুদ্ধে ওই নারী মিথ্যা মামলা সাজিয়েছিলেন। কিশোরীর মেডিকেল রিপোর্টেও ধর্ষণ বা শারীরিক নিগ্রহের কোনো চিহ্ন মেলেনি। এমনকি, দম্পতির কনিষ্ঠা কন্যা আদালতে মা এবং বোনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এরপরই আদালত অভিযুক্তের মুক্তির নির্দেশ দেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights